ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, পালিয়েও শেষ রক্ষা হলো না

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ০১:০৮, ৩০ নভেম্বর ২০২০
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, পালিয়েও শেষ রক্ষা হলো না
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে অবস্থানরত প্রেমিকা জ্যোতি রবিদাসের পলাতক প্রেমিক সন্তোষ যাদবকে আটক করেছে পুলিশ। 

রোববার বিকেলে চা বাগান থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, উপজেলার শমশেরনগর চা বাগানের রবিদাস টিলা শ্রমিক বস্তির জ্যোতি রবিদাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আদমটিলা শ্রমিক বস্তির সন্তোষ যাদবের। সন্তোষ যাদব প্রেমিকা জ্যাতিকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করলে সোমবার সন্ধ্যায় সন্তোষের বাড়ি সামনে অবস্থান নেয় জ্যোতি। বিষয়টি টের পেয়ে আগেই সন্তোষ বাড়ি থেকে পালিয়ে যায়। টানা সাতদিন প্রেমিকের বসত ঘরের বারান্দায় অবস্থানের পর জ্যোতি রবিদাস কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে রোববার শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সন্তোষ যাদবকে আটক করে।

Advertisement

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনজির আহমেদ বলেন, জ্যোতি রবিদাসের লিখিত অভিযোগে প্রেমিক সন্তোষ যাদব আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!