রোববার দুপুরের নগরীর নথুল্লাবাদ সদর রোডে এই ঘটনা ঘটে। ওই তরুণী নিজের ফেসবুক আইডিতে পুরো ঘটনার বিবরণসহ একটি ভিডিও পোস্ট করেন।
আরো পড়ুন: তরুণীকে ধূমপান করতে দেখে ‘ঝাঁপিয়ে’ পড়া ব্যক্তির পরিচয় মিলল
.png)
পোস্টে ওই তরুণী জানান, রোববার বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে অটোতে বিবিরপুকুর পাড় যাচ্ছিলেন তিনি। অটোতে এক মধ্যবয়সী ব্যক্তি তার পাশে এসে বসেন। তরুণী তার থেকে দূরত্ব বজায় রাখতে যতই সরে বসেন, ততই ওই ব্যক্তি তার উপর চড়াও হন। এক পর্যায়ে গায়ে হাত দিয়ে উত্ত্যক্ত করতে শুরু করেন বলে অভিযোগ ওই তরুণীর।
তার দাবি, হাতে নাতে ধরার জন্য বিষয়টি মুঠোফোনে ভিডিও করতে শুরু করেন তিনি।
আরো পড়ুন: ইমুতে আপত্তিকর ছবি পাঠাতো প্রবাসীর স্ত্রী, পরে জানা গেল প্রেমিকই স্বামী
ভিডিওতে দেখা যায়, অটোরিকশাটির পেছনে সিটে ওই তরুণী এবং অভিযুক্ত ব্যক্তিসহ মোট তিনজন যাত্রী বসেছিলেন। তরুণী ছিলেন ডানপাশের সিটে। তার পাশে বসা ওই ব্যক্তির ডান হাতের কনুই তরুণীর উরুর উপরে ছিলো। তবে তিনি উদ্দেশ্যমূলকভাবে হাতটি ওভাবে রেখেছিলেন নাকি স্বাভাবিকভাবে চলে গিয়েছিলো, ভিডিওতে তা স্পষ্ট নয়।
নগরীর সদর রোডে আসার পরই ওই ব্যক্তির ওপর চড়াও হন তরুণী। তাকে অটো থেকে নামিয়ে মারধর এবং গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে পায়ে ধরে ক্ষমা চাইতে বলেন। ওই ব্যক্তি পা ছুঁয়ে ক্ষমাও চান।
ভিডিও দেখে অনেকেই তরুণীকে সাধুবাদ জানিয়েছেন।