ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ১৪ ডিসেম্বর ২০২০
রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন
ফাইল ফটো

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন-রাজবাড়ী সদর উপজেলার চর শিবরামপুর এলাকার আফজাল মোল্লার ছেলে মিলন মোল্লা ও একই এলাকার আয়নাল প্রামাণিকের ছেলে রেজাউল প্রামাণিক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ওই শিশু বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। এ সময় মিলন মোল্লা ও রেজাউল প্রামাণিক তাকে একা পেয়ে ধর্ষণ করে। পরদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মায়ের কাছে সব কিছু খুলে বলে। ওইদিনই তার মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ধর্ষণ মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!