এ ঘটনায় এখন পর্যন্ত মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দোলোয়ারসহ ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেয়া হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর বিশেষ এসপি মিজানুর রহমান মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, এ ঘটনায় আদালতে ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে এজানার নামীয় ৭ জন ও এজাহারবহির্ভূত ৫ জন। এ ছাড়া ৮ জন মঙ্গলবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আসামিরা হলেন ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, বাদল, দেলোয়ার মো. রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যাসহ ১৪ জন। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে।
গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর স্বামী তার সঙ্গে দেখা করতে বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন।
বিষয়টি দেখে ফেলেন স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার।
রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পরপুরুষের সঙ্গে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করে। একপর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।
৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় তথা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।