আটককরা হলেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউপির শ্বেতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আজমল হুদা ও শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের হায়দার আলীর ছেলে রফিকুল ইসলাম।
সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন পাখি শিকারিকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। এ সময় ২০টি অতিথি পাখি বুকে ও ডানায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আটকদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
.png)
সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, সদর ও আশাশুনি থানার সীমান্ত এলাকায় ওত পেতে বুকে গুলি করে অতিথি পাখির শিকার করছিলেন দুই শিকারি। তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।