সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত এই চার্জশিট গ্রহণ করেন। পরে একজন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
কক্সবাজার দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র নিয়ে আজকে আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন এবং সিনহার টিমে থাকা সিফাতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে যে দুটি মামলা করেছিল ওই দুই মামলা থেকে তাকে অব্যাহতি দেন।
এর আগে, গত ১৩ ডিসেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে বরখাস্তকৃত ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় র্যাব।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে টেকনাফ শামলাপুর তল্লাশিচৌকিতে গুলিতে নিহত হন সিনহা।