দণ্ডিত মো. রাসেল নগরীর খুলশী থানার কুসুমবাগ ঢেবারপাড় এলাকার বাসিন্দা। স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করেন তিনি।
এলাকায় নিয়মিত নারীদের উত্ত্যক্ত করতেন রাসেল। এমন খবরে শনিবার দুপুরে ঢেবারপাড় এলাকায় সাধারণ লোকের বেশে অবস্থান নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় কর্মজীবী নারীদের উত্ত্যক্ত করার সময় রাসেলকে হাতেনাতে ধরেন তিনি। পরে তাকে কারাদণ্ড দেন।
.png)
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তিনি বলেন, স্থানীয়দের উত্ত্যক্তের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে। উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও কথা বলা হয়েছে।