সোমবার সকালে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত রোমানা আক্তার উত্তর মোহাম্মদপুর গ্রামের মাস্টার পাড়া এলাকার করিম মাস্টার বাড়ির প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সৌদি আরব প্রবাসী মোশারফের সঙ্গে মোহাম্মদপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোমানার বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছরের একটি ছেলে রয়েছে। ২-৩ বছর আগে বিদেশ চলে যায় মোশারফ। পারিবারিক বিষয় নিয়ে মোশারফের বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় রোমানার। ৪-৫দিন আগে নিজের একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান রোমানা।
.png)
রোববার দুপুর ১টার দিকে নিজের ছেলেকে বাবার বাড়িতে রেখে স্বামীর বাড়িতে একা আসেন রোমানা। বিকেল গিয়ে রাত হলেও নিজের কক্ষ থেকে রোমানাকে বের হতে না দেখে ঘরের লোকজন তার দরজায় নাড়া দেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকেন। পরের ঘরের মেঝেতে রোমানার লাশ পড়ে থাকতে দেখেন তারা।
সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে লাশের পাশ থেকে ট্যাবলেটের ৩টি পাতা পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর গৃহবধূর মৃত্যুর কারণ জানা যাবে।