ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অতিথি পাখি ধরে বিক্রি, শিকারীর কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৫, ৪ জানুয়ারি ২০২১
অতিথি পাখি ধরে বিক্রি, শিকারীর কারাদণ্ড
উদ্ধার হওয়া পাখি আকাশে উড়িয়ে দিচ্ছেন বাহুবলের ইউএন স্নিগ্ধা তালুকদার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফাঁদ পেতে অতিথি পাখি শিকারের দায়ে এক তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই সময় উদ্ধার করা পাখি আকাশে উড়িয়ে দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রনি আহমেদ ওই উপজেলার বালিধারা গ্রামের বাসিন্দা। রোববার বিকেলে কল্যাণপুর এলাকায় পাখি বিক্রির সময় তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কল্যাণপুর এলাকায় ১৫–১৬টি অতিথি পাখি বিক্রি করছিলেন রনি। ওই সময় তাকে আটক করা হয়। পরে তাকে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের আদালতে হাজির করা হয়। সেখানে পাখি শিকারের দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। পরে উদ্ধার করা পাখি আকাশে উড়িয়ে দেয়া হয়।

Advertisement

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, রনি আহমেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ফাঁদ পেতে পাখি নিধন করছিলেন। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!