ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

জয়পুরহাট প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৩৯, ৯ জানুয়ারি ২০২১
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ফাইল ফটো

জয়পুরহাট পৌর শহরে সাগর পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হিরো নামে এক যুবকের। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত হিরো হোসেন জয়পুরহাট পৌর শহরের পূর্ব জানিয়ার বাগান এলাকার হাতেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান,  বিকেলে সাগর পাড়া রেলগেট এলাকায় এক যুবক রাস্তা পার হচ্ছিলেন। সে সময় খুলনা  থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আলমগীর জাহান বলেন, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!