মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- দীপঙ্কর রায়, খোকন শেখ ও নুরুল ইসলাম শেখ। নিহত শিক্ষকের স্ত্রীকে আহত করায় আসামিদের প্রত্যেককে দশ বছর করে জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
নিহত সমীরণ নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের পশ্চিম বানিয়ারি গ্রামে শৈলেনেন্দ মজুমদারের ছেলে। তিনি বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আদালতের পিপি খান মো. আলাউদ্দিন জানান, ২০১৭ সালের ২৩ মার্চ রাতে স্কুলশিক্ষক সমীরণ মজুমদারের ঘরে সিঁধ কেটে ঢোকেন দুই আসামি। পরে ঘরের দরজা খুলে সমীরণকে টেনে-হিঁচড়ে বের করেন দীপঙ্কর রায়। এরপর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্কুলশিক্ষকের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন খোকন ও নুরুল।
এ সময় ধস্তাধস্তির শব্দ পেয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন পাশের কক্ষে ঘুমে থাকা স্ত্রী স্বপ্না বসু। বাধা দিতে গেলে আসামিরা তাকেও কুপিয়ে আহত করেন। পরে আহতদের উদ্ধার করে নাজিরপুর হেলথ কমপ্লেক্সে নেন প্রতিবেশীরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সমীরণকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নাজিরপুর থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী স্বপ্না।