আটককৃতরা হলেন মোহাম্মদ রুকতন, প্রদীপ মজুমদার, শেখ শামসুল আলম, মোহাম্মদ শহীদুল্লাহ, নিমন রানা, মো. আলাউদ্দিন ও নাজিরুল ইসলাম মিন্টু।
বুধবার দুপুরে নগরীর আকুয়া বাইপাস মোড়স্থ র্যাব-১৪'র ব্যাটালিয়ন সদর কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান র্যাব-১৪'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।
.png)
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আড়াইটায় নগরীর শিববাড়ি এলাকায় অভিযান চালায় র্যাব-১৪'র একটি দল। অভিযানে শিববাড়ি ওভারব্রিজের নিচে রানা জুয়েলার্স থেকে ওই সাতজনকে আটক করতে সক্ষম হয় র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি ওজনের কষ্টিপাথর ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১৪ এর অধিনায়ক আরো বলেন, আটককৃতরা কষ্টিপাথর পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টিপাথর সংগ্রহ করে অবৈধভাবে পাচার করে আসছিল। চক্রের অন্যান্যদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।