ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় কীটনাশক পানে কলেজছাত্রীর আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ১৪ জানুয়ারি ২০২১
কুমিল্লায় কীটনাশক পানে কলেজছাত্রীর আত্মহত্যা
আঁখি আক্তার

কুমিল্লার কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুরে আঁখি আক্তার নামে এক কলেজছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। তবে তার আত্মহত্যার কারণ রহস্যজনক।

আঁখি আক্তার ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আঁখি পার্শ্ববর্তী শিমপুরের আনসার আলী মেমোরিয়াল ভোকেশনাল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ১১ জানুয়ারি সন্ধ্যায় সবার অলক্ষ্যে তিনি কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মারা যান তিনি। তবে কী কারণে তিনি কীটনাশক পান করেছেন তা জানা যায়নি।

Advertisement

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মাজেদুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!