[ দেশজুড়ে ]
বাড়ির ছাদে অস্ত্র তৈরির কারখানা, চালাতেন স্বামী-স্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ
বাড়ির ছাদে কারখানা বানিয়ে চলছিল দেশীয় অস্ত্র তৈরির কাজ। অভিযান চালিয়ে দুটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বংশালপাড়ার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটককৃত নারীর নাম মেহেরুন নেসা মুক্তা। তিনি ও তার স্বামী নেজাম খান কারখানাটি চালাতেন বলে জানিয়েছে পুলিশ।
.png)
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে বংশালপাড়া এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে দুটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তাকে আটক করা হয়। তার স্বামী নেজাম খান পলাতক রয়েছেন। তাকে আটক করতে পারলে তাদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা জানা যাবে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মহসীন।
ডেইলি-বাংলাদেশ/এআর/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!