ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ঘটনাস্থলেই ঝরল একজনের প্রাণ

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১, ১ ফেব্রুয়ারি ২০২১
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ঘটনাস্থলেই ঝরল একজনের প্রাণ
দুর্ঘটনা কবলিত বাস

নেত্রকোনায় সোমবার ভোরে বাসের ধাক্কায় সড়কে ঝরল একজনের প্রাণ। চট্টগ্রাম থেকে কেন্দুয়ার উদ্দেশে ছেড়ে আসা হিরণ এন্টারপ্রাইজ নামে একটি বাস সাহিতপুর বাজারের কাছে আটিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনায় আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি কাজি শাহনেওয়াজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের নাম-পরিচয় এখনো জানতে পারিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!