[ দেশজুড়ে ]
ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
পাবনা জেনারেল হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ময়লার স্তূপ থেকে একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ডক্টরস ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ওসি (তদন্ত) রওশন আলী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
পাবনার অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) রোকনুজ্জামান বলেন, কেউ শিশুটি হত্যা করে ময়লার স্তূপে ফেলে রেখে পালিয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!