লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজের একদিন পর শনিবার রাতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরদিন রোববার সকালে এ ঘটনায় এক গৃহবধূকে আটক করা হয়েছে।
নিহত আতাউর রহমান জুটন টাকুয়ারচর গ্রামের মাতাব্বর বাড়ি মুখলেছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, পাশের গ্রামের গৃহবধূ নয়ন আক্তারের সাথে জুটনের প্রামের সম্পর্ক ছিলো। প্রায় ওই ঘরে জুটন আসা যাওয়া করত। শুক্রবার রাত থেকে জুটনকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। তার মোবাইলও বন্ধ ছিলো। জুটনের মা ও বাবা অনেক আগেই মারা গেছেন। তিনি বোনদের সঙ্গে নিজ বাড়িতে থানতেন। পরে শনিবার বিকেলে জুটনের ছোটবোন এ ঘটনায় থাকায় একটি জিডি করেন। পরে পুলিশ রাতে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে পাশের গ্রামের নয়ন আক্তারের বিল্ডিংয়ের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
.png)
ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, গৃহবধু নয়ন আক্তার জুটনকে মেরে বাসার এক রুমে কম্বল ও বস্তা পেঁচিয়ে রেখে বাসা থেকে পালিয়ে যায়। পরে পুলিশ সন্দেহ করে ঘর ভেঙে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।