ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

 ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৫, ১২ ফেব্রুয়ারি ২০২১
৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি
১০ টাকা দিয়ে চকোলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় চকোলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে খোলা মাঠে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান নামে এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গা মাঠ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতার আব্দুল মান্নান মাসদাইর বেকারির মোড়ের সালাউদ্দীনের বাড়ির ভাড়াটিয়া ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার মৃতমাটি গ্রামের কাশেম আলীর ছেলে।

শিশুটি মা জানান, তিনি বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করেন। বৃহস্পতিবার দুপুরের দিকে বাসার গলিতে খেলার সময় ধর্ষক আব্দুল মান্নান তার মেয়েকে ১০ টাকা দিয়ে চকোলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে পতেঙ্গার মাঠ বলে পরিচিত পার্শ্ববর্তী খোলা মাঠে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি দেখতে পেয়ে মাঠের আশপাশের বিভিন্ন বাসার লোকজনসহ স্থানীয় পথচারীরা ছুটে এসে আব্দুল মান্নানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে সংবাদ দেন।

Advertisement

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ধর্ষিতা শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!