সোমবার সকালে জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে আর্থিক জরিমানা প্রদান করা হয়।
মৃত্যদণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া বড়মাইপাড়া গ্রামের জজ মিয়ার ছেলে।
.png)
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাহবুব হাসান, জজ মিয়া, রহিমা খাতুন, সাইফুল ইসলাম ও কাকন মিয়া। তাদের মধ্যে সাইফুল ইসলাম ও কাকন মিয়া পলাতক রয়েছেন
মামলার বিবরণে জানা যায়, গত ২০১৬ সনের ২২ জানুয়ারি বিকেলে বাজিতপুর উপজেলার বরমাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় বাথরুম নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। সে বিরোধের জেরে আসামিরা বাদী মানিকুজ্জামানের ছোট ভাই ছিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় প্রথমে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেয়ার পথে ছিদ্দিক মিয়া মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মানিকুজ্জামান বাদী হয়ে ছয়জনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেটভোকেট আবু সাইদ ইমাম ও আসামি পক্ষে অ্যাডভোকেট অশোক সরকার।