ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীকে বিবস্ত্র নির্যাতন, দেলোয়ার ও কালামের বিরুদ্ধে অভিযোগ গঠন 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২১
নারীকে বিবস্ত্র নির্যাতন, দেলোয়ার ও কালামের বিরুদ্ধে অভিযোগ গঠন 
অভিযুক্তরা হলেন দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালাম।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের মামলায় ২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বুধবার দুপুরে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীনের আদালতে এর ওপর শুনানি হয়। অভিযুক্তরা হলেন দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালাম। 

এর আগে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশীদ আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শুনান। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। অভিযোগ গঠনের শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তাদের কাছে বিষয়টি জানতে চান। 

Advertisement

আসামি দেলোয়ার হোসেন আদালতকে জানান, কয়েকজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলেও তাদের পক্ষে কেউ দাঁড়াতে রাজি হননি । তবে, একজন আইনজীবী বলছেন, বিজ্ঞ আদালত অনুমতি দিলে তিনি দাঁড়াতে রাজি আছেন।

বিজ্ঞ আদালত তার উত্তরে বলেন, এ ব্যাপারে আদালতের অনুমতির দরকার নেই। যে কোনো আইনজীবী যে কোনো আসামির পক্ষে আদালতে দাঁড়াতে পারেন। তবে আদালতের পক্ষ থেকে এই মামলায় আসামির পক্ষে টেস্ট ডিফেন্স হিসেবে আইনজীবী নিয়োগ করা হবে না।
 
মামলায় বাদীপক্ষে শুনানিতে অংশ নেন জেলা বারের সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রাছুল। তাকে সহায়তা করেন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে শাহিদা আক্তার, ও কল্পনা রানী দাশ, আয়েশা বেগম শিরিন ও ছালেহা বেগম । এ সময় আদালতে শিক্ষক ও লেখক রেহনুমা আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় ঘটনাটির তদন্তকালে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল মাহমুদ ফয়জুল কবীরের কাছে ওই নারী অভিযোগ করেন, দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের হাতে তিনি এর আগে ২ বার ধর্ষণের শিকার হয়েছেন। তাকে ওই কাজে সহায়তা করেছেন আবুল কালাম। পরে ওই ঘটনায়ও বেগমগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন নির্যাতনের শিকার নারী। ওই মামলায় দেলোয়ার ও আবুল কালামের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত বছরের ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুর ইউপির খালপাড় এলাকায় ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিম। ঘটনার ৩২ দিন পর রোববার (৪ অক্টোবর) দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। 

ভিডিও চিত্রে দেখা যায়, নির্যাতনকারীরা ওই গৃহবধূর পোশাক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে কিছু একটা বলতে থাকে। তিনি প্রাণপণে নিজেকে রক্ষার চেষ্টা করেন এবং হামলাকারীদের ‘বাবা’ ডাকেন, তাদের পায়ে ধরেন। তবুও তারা ভিডিও ধারণ বন্ধ করেনি। বরং হামলাকারীদের একজন তার মুখমন্ডলে লাথি মারেন ও পা দিয়ে মুখসহ শরীর মাড়িয়ে দেয়। এরপর একটা লাঠি দিয়ে মাঝে মাঝেই আঘাত করতে থাকে। এ সময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেয়ায় উল্লাস প্রকাশ করে ফেসবুক, ফেসবুক বলে চেঁচায় আরেকজন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!