[ দেশজুড়ে ]
কাউন্সিলর রাজিব তিনদিনের রিমাণ্ডে
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের পটিয়ায় আবদুল মাবুদ হত্যা মামলায় নবনির্বাচিত কাউন্সিলর সরোয়ার কামাল রাজিবের তিনদিনের রিমাণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি রেজাউল করিম। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসামি রাজিবের পাঁচদিনের রিমাণ্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত।
রোববার দুপুরে পটিয়া পৌরসভায় ভোটগ্রহণের সময় ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ নিহত হন।
.png)
ঘটনার দিন অভিযান চালিয়ে কাউন্সিলর সরোয়ার কামাল রাজিবকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সরোয়ার কামাল রাজিবসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন আবদুল মান্নান।
ডেইলি-বাংলাদেশ/এআর/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!