দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের আলতু লস্কার, ইদ্রিস মোল্যা ও কাসেম লস্কার।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৯ জানয়ারি মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে টাকা পয়সা লেনদেনের ঘটনা নিয়ে মাহবুবুর রহমানের ছেলে রাজুকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চারজনকে আসামি করে ওইদিনই মহম্মদপুর থানায় একটি মামলা করা হয়। মামলার সাক্ষ্য প্রমাণাদি শেষে মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আসামি আলতু লস্কার, ইদ্রিস মোল্যা ও কাসেম লস্কার এ তিনজনকে দোষী সাব্যস্ত করে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
.png)
তবে দুপুর দেড়টার দিকে রায় ঘোষণা শেষে আদালতের বিচারক এজলাস ছেড়ে চলে যাওয়ার পর আসামিপক্ষের লোকজন এজলাসের মধ্যেই নিহত রাজুর বাবা মাহবুবুর রহমানের ওপর হামলা চালায় কয়েকজন নারী পুরুষ। এ অবস্থায় উপস্থিত আইনজীবিরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সদর থানার ওসি জয়নাল আবেদিন মামলার বাদী নিহত রাজুর বাবাকে পুলিশি নিরাপত্তায় সরিয়ে নেন।
মামলায় সরকার পক্ষের আইনজীবী এপিপি মশিউর রহমান এজলাসের মধ্যে মামলার বাদীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আদালতে নিরাপত্তা জোরদারের দাবি জানান।
এ বিষয়ে মাগুরা কোর্ট ইনস্পেকটর শাহাজান সিরাজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিপক্ষ তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়ে ঘটনাটি ঘটিয়েছে। এ হামলাকারীদের সবাই নারী। আদালত প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। তারপরও এ ধরনের মামলার ক্ষেত্রে আরো সতর্কাবস্থা নেয়া হবে।