ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্ত্রী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১
পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্ত্রী গ্রেফতার
স্বামীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার খাদিজা বেগম

লালমনিরহাটের পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা পুর্ব দালালপাড়ায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত খাদিজা বেগম একই ইউনিয়নের খালিশা গ্রামের রাসেলের স্ত্রী। এ ঘটনায় আহত রাসেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রাসেলের সঙ্গে তিন বছর আগে খাদিজার বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। রাসেল ডিশের ব্যবসা করেন। এর সূত্র ধরে স্থানীয় এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। এ নিয়ে কলহের জেরে বৃহস্পতিবার ভোরে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন স্ত্রী খাদিজা বেগম। ওই সময় রাসেলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

Advertisement

আরো জানা গেছে, গুরুতর অবস্থায় রাসেলকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে খবর পেয়ে খাদিজা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম জানান, আহত রাসেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী খাদিজাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!