ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমারখালীতে আবর্জনার স্তূপ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১
কুমারখালীতে আবর্জনার স্তূপ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুরের একটি আবর্জনার স্তূপ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মধ্য হোগলাপাড়া গ্রামে স্বামীর বসতবাড়ির পাশের আঙিনা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেশমা  কুমারখালীর তেবাড়িয়া গ্রামের রেফাজের মেয়ে। ১ বছর আগে হোগলাপাড়া গ্রামের ওহাবের ছেলে সুমনের সঙ্গে তার বিয়ে হয়। সুমন মাদকাসক্ত থাকায় বিয়ের পর থেকে চলতে থাকে পারিবারিক কলহ।  

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের পর থেকে রেশমা নিখোঁজ ছিল। শনিবার ভোরে বাড়ির পাশে দুর্গন্ধের উৎস খুঁজতে খড়ের আবর্জনা সরালে এলাকাবাসী রেশমার মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ এসে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

Advertisement

ওসি আরো জানান, নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাকে ধরতে জোর চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যার সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!