দণ্ডিতরা হলেন মামুন গাজী, মোশারফ হোসেন, নুরুর রহমান, শেখ সাজিদুর রহমান ও শেখ মতিয়ার রহমান। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন।
.png)
এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
জানা গেছে, জমি জমা সংক্রান্তের জেরে ২০১৩ সালের ২৬ জুলাই ভোরে আকবর আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। ২১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।