ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে মিলল ৪০০ বছরের পুরোনো মূর্তি 

সাতক্ষীরা প্রতিনিধি 
প্রকাশিত: ২০:০১, ৬ মার্চ ২০২১
পুকুরে মিলল ৪০০ বছরের পুরোনো মূর্তি 
পুকুরে মাটি খুঁড়তেই পাওয়া গেল ৪০০ বছরের পুরোনো স্বর্ণ স্বাদৃশ্য রাধা-রানী মূর্তি।

সাতক্ষীরার পুকুরে মাটি খুঁড়তেই পাওয়া গেল ৪০০ বছরের পুরোনো স্বর্ণ স্বাদৃশ্য রাধা-রানী মূর্তি। শনিবার সকাল ১০ টার দিকে পাটকেলঘাটায় থানার কুমিরা এলাকার বাবুর পুকুর থেকে ইটভাটার মাটি কাঁটার সময় মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় জানান, একটি ভাটার জন্য কুমিরা এলাকার বাবুর পুকুর থেকে মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। এ সময় মূর্তিটির ওপরে মাটি কাঁটা হাতল সাজোরে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। এ সময় এলাকাবাসীসহ স্থানীয় শ্রমিকরা সেটি উদ্ধার করে। সঙ্গে সঙ্গে সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়লে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার হওয়া মূর্তিটি নিয়ন্ত্রণে নেয়।

৪০০ বছরের পুরোনো স্বর্ণ স্বাদৃশ্য রাধা-রানী মূর্তি

Advertisement

পাটকেলঘাটা থানার এসআই বুলবুল আহম্মদ জানান, মূর্তিটি নিয়ে পাটকেলঘাটা বাজারের একটি জুয়েলার্স এ নিয়ে পরীক্ষা করে সেটি পিতলের বলে প্রমাণিত হয়েছে। মূর্তিটির ওজন ১ কেজি ৪০০ গ্রাম। কমপক্ষে ৪০০ থেকে সাড়ে ৪০০ বছরের পুরোনো রাধা-রানী মূর্তি বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। সেটি বর্তমানে থানায় রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!