ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধান পাহারা দেয়ার সময় বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ৭ মার্চ ২০২১
ধান পাহারা দেয়ার সময় বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
ফাইল ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে মো. আবদুল খালেক নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের গহীন জঙ্গলে লাম্বা শিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল খালেক উপজেলার চুনতি আশকর আলী পাড়ার মৃত ওমর আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান সিকদার জানান, কৃষক আবদুল খালেক প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে তার জমির ধান পাহারা দিচ্ছিলেন। এ সময় গহীন জঙ্গলের লাম্বা শিয়া এলাকায় একটি বন্য হাতির পাল তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

Advertisement

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাফিকুল ইসলাম জামান জানান, ঘটনার খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজোয়ানুলের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে কৃষকের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!