ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে মাটির পাতিলে মিলল নবজাতকের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ৮ মার্চ ২০২১
নদীতে মাটির পাতিলে মিলল নবজাতকের মরদেহ
ফাইল ছবি

কুমিল্লায় গোমতী নদীর তীরে একটি মাটির পাতিলের ভেতরে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। পাতিলের ভেতরে পলিথিন দিয়ে পেঁচানো অবস্থায় ওই মরদেহ পাওয়া যায়।

সোমবার বিকেলে জেলার সদর উপজেলার টিক্কারচর ব্রিজ এলাকা থেক মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালি থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, নবজাতকটির বয়স একদিন হবে। প্রাথমিকভাবে ধারণা করছি, কোনো অবৈধ সম্পর্কের জেরে ওই শিশুর জন্ম হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!