ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইল ছাত্রদল কমিটিতে অছাত্র, ১৩ দিন পর বিলুপ্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১১ মার্চ ২০২১
সরাইল ছাত্রদল কমিটিতে অছাত্র, ১৩ দিন পর বিলুপ্ত
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের ১৩ দিন পরই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটির কার্যত দৃশ্যমান কোনো কার্যকারিতা না থাকায় উক্ত সরাইল আহ্বায়ক ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এম রিফাত বিন জিয়াকে আহ্বায়ক ও মো. আমান উল্লাহকে সদস্য সচিব করে সরাইল উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের কমিটির অনুমোদন দেয় ছাত্রদলের কেন্দ্রীয় দফতর।

গত ২৪ ফেব্রুয়ারি ২১ জন আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় দফতর থেকে অনুমোদনের পর ২৬ ফেব্রুয়ারি ১৪ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি হাফিজ উল্লাহর কাছে। কমিটি দেয়ার পর পরই সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। আহ্বায়কের বিরুদ্ধে অছাত্র ও বিবাহিত হওয়ার অভিযোগে ফুঁসে ওঠে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

Advertisement

দলীয় একাধিক সূত্র জানায়, এক বছর পর গত ২৪ ফেব্রুয়ারি এম রিফাত বিন জিয়াকে আহ্বায়ক ও মো. আমান উল্লাহকে সদস্য সচিব করে সরাইল উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের কমিটির অনুমোদন দেয় ছাত্রদলের কেন্দ্রীয় দফতর। এরপরই ফুঁসে ওঠে সরাইল উপজেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। তাদের অভিযোগ আহ্বায়ক রিফাত বিন জিয়ার বিরুদ্ধে। আহ্বায়ক কমিটিকে অবৈধ দাবি করে ২৪ ফেব্রুয়ারি রাতেই সরাইলের প্রধান সড়কে একটি মিছিল করা হয়। পরে ২৬ ফেব্রুয়ারি ২১ সদস্যের ওই কমিটির ১৪ জন সদস্যই বিভিন্ন অভিযোগ এনে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগ পত্র জমা দেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী সরাইল আহ্বায়ক কমিটি বিলুপ্তির ঘোষণা নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩০ মার্চের মধ্যে প্রকৃত ছাত্র ও তৃণমূলের সক্রিয় নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সরাইল ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!