[ দেশজুড়ে ]
মাগুরায় ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
মাগুরা সদর উপজেলা কুশাবাড়িয়া ধানক্ষেতের পাশ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কুশাবাড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূ সুমি খাতুন কুশাবাড়িয়া গ্রামের আলামীন বিশ্বাসের স্ত্রী ও ছোট ফালিয়া গ্রামের বসির বিশ্বাসের মেয়ে।
গৃহবধূর ভাই মো. রুবেল বিশ্বাস জানান, কুশাবাড়িয়া গ্রামের আলামীনের সঙ্গে ৮ বছর আগে সুমি খাতুনের বিয়ে হয়। তাদের সংসার জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নানা কারণে আলামীন তার বোনকে নির্যাতন করতেন। বিভিন্ন সময় সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি।
.png)
রুবেল অভিযোগ করে বলেন, আলামীন বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ কুশাবাড়িয়া গ্রামের ধানক্ষেতে রেখে দেয়। পরে স্থানীয়রা ধানক্ষেত থেকে উদ্ধার করে মরদেহটি গোসল করিয়ে আলামীনের বাড়িতে রেখে যায়।
মাগুরা সদর থানা ওসি জয়নাল আবেদিন জানান, মরদেহটি মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী আলামীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!