এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর সংস্কার কাজ চলছিল। প্রতিদিনের মতো কাজ শেষে মঙ্গলবার শ্রমিকরা চলে যায়। এরপর সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি মূর্তি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
ওসি আরো বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করে। মূর্তিটির ওজন আনুমানিক ৩৮ কেজি। তবে মূর্তিটি পাথরের কি না তা যাচাই-বাছাইয়ের পর বলা যাবে।
.png)