ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুর খননে বেরিয়ে এলো ৮৬ কেজির বিষ্ণুমূর্তি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ২২ মার্চ ২০২১
পুকুর খননে বেরিয়ে এলো ৮৬ কেজির বিষ্ণুমূর্তি
উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি

বগুড়ার কাহালুতে পুকুর খনন করতে গিয়ে ৮৬ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম পশ্চিমপাড়া গ্রামে সরকারি খাস একটি পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার দেওগ্রামে সরকারি খাস পাল্লাপুকুরে এক্সকেভেটর দিয়ে খনন করা হচ্ছিল। এ সময় মাটির প্রায় ৬ ফুট নিচে বিষ্ণুমূর্তিটি পাওয়া যায়। পরে এ নিয়ে এলাকায় হইচই পড়ে যায়। মূর্তিটি দেখার জন্য ভিড় জমান অনেকেই।

Advertisement

কাহালু থানার ওসি মো. আমবার হোসেন জানান, উদ্ধার করা বিষ্ণুমূর্তিটি ৮৬ কেজি ওজনের। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!