[ দেশজুড়ে ]
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে মাটিচাপায় প্রাণ গেল শ্রমিকের
মাটিচাপায় মারা যাওয়া লোকমান-ফাইল ফটো
শেরপুরের শ্রীবরদীতে সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে মাটিচাপা পড়ে লোকমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে শহরের সাতানি শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত লোকমান উপজেলার আবুয়ারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, লোকমানের দুই ছেলে ও এক মেয়ে সন্তান। কৃষি কাজ ও মাঝে মধ্যে মাটি কাটার কাজ এবং বিভিন্ন শ্রমিকের কাজ করে সংসার চালাতেন তিনি। শুক্রবার রাতে শ্রীবরদী বাজারের সাতানি শান্তিবাগ এলাকার বাসিন্দা পল্লী বিদ্যুতের লাইনম্যান মাসুদের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণ কাজ করছিল লোকমান। এ সময় সেপটিক ট্যাংকের ২০ ফুট নিচে ইটের গাঁথুনি করার সময় হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে। এতে লোকমান মাটি চাপায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দীর্ঘক্ষণ চেষ্টার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
.png)
এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!