ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে কূপ খুঁড়তে গিয়ে মাটিচাপায় শ্রমিক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ৮ এপ্রিল ২০২১
টাঙ্গাইলে কূপ খুঁড়তে গিয়ে মাটিচাপায় শ্রমিক নিহত
মাটির স্তুপের নিচ থেকে শ্রমিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস

টাঙ্গাইলে কূপ খুঁড়তে গিয়ে মাটিচাপা পড়ে নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার কাগমারা মেছের মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কবির মিয়া দেলদুয়ার উপজেলার গোমজানি এলাকার মো. আফাজ উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম জানান, কাগমারা মেছের মার্কেট সংলগ্ন এলাকার করিম মিয়ার বাড়িতে কূপ খুঁড়ছিলেন তিনজন শ্রমিক। এক পর্যায়ে খুঁড়ে রাখা মাটির স্তুপ ধসে কবির মিয়ার উপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে মাটি সরিয়ে তার লাশ উদ্ধার করে।

Advertisement

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম জানান, লাশ উদ্ধার করে টাঙ্গাইল সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, ওই শ্রমিকের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!