ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে ট্রাক চাপায় শ্রমিক নিহত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১২, ১০ এপ্রিল ২০২১
নালিতাবাড়ীতে ট্রাক চাপায় শ্রমিক নিহত
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে ড্রামট্রাক চাপায় এক মাটিকাটা শ্রমিক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ কাওয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজির হোসেন ওই গ্রামেরই ওয়াহেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ কাওয়াকুড়ি গ্রামে মাটি কাটার কাজ চলছিল। সন্ধ্যা সাতটার দিকে একটি ড্রামট্রাক মাটি ভর্তি করার সময় ট্রাকের নিচে চাকার কাছ থেকে মাটি সড়ানোর কাজ করছিল নাজির। এসময় অসাবধানতাবশত ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় নাজির। এ ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে।

Advertisement

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!