ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ১২ এপ্রিল ২০২১
কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে নিহত ২
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ও টেকনাফের হ্নীলায় পৃথক ঘটনায় প্রতিপক্ষের গুলিতে এক নারী ও যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান জানান, রোববার রাত আড়াইটার দিকে পেকুয়ার বারবাকিয়া বোদামাঝির ঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামুন নামে এক যুবকের গুলিতে গৃহবধূ সেলিনা আক্তার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কলেজছাত্র নাজমুর সাকিব ও সাইফুল ইসলাম। পরে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। 

এদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নুরালি পাড়ায় রোববার রাত ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খালেক বাহিনীর গুলিতে ইমাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

Advertisement

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!