বুধবার বিকেলে ওই উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার রামপুরা গ্রামের ইসহাক আলীর স্ত্রী মা রেহেনা বেগম, ছেলে আনিসুর রহমান, তার স্ত্রী রাজিয়া সুলাতানা ও শ্যালক জাহিদ।
.png)
প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলায় পণ্যবোঝাই কাভার্ডভ্যানটি ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ সাতজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জাহিদের মৃত্যু হয়। পরে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান স্কুলশিক্ষক আনিসুর রহমান, বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথেতার মা রেহেনা বেগম, সন্ধ্যায় চিকিৎসা চলাকালীন স্ত্রী রাজিয়া সুলাতানার মৃত্যু হয়। আহত বাকিরা আশঙ্কামুক্ত আছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষক আনিসুর রহমানের এক মাসের শিশু সন্তান কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। তাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। শিশুটি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।