এছাড়া উভয়পাড়ে শতাধিক পণ্যবাহী গাড়ির জট সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঘাট সংস্কার না হওয়ায় দুই ঘাটে আটকে থাকা দুই ফেরিতে থাকা অন্তত ২০টি পণ্যবাহী ট্রাক নামতে পারছে না।
ইলিশা ফেরিতে অপেক্ষমাণ ট্রাকচালক মো. রুবেল বলেন, ঢাকা থেকে ফ্রিজ নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাটে আসলে ঝড়ের কবলে পড়ি। এ সময় ফেরিঘাট ভেঙে যাওয়ায় নামতে এখনো নামতে পারিনি।
.png)
ভোলা সদর উপজেলার ট্রাকচালক রফিক মিয়া বলেন, ভোলা থেকে তরমুজ নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। ফেরির সিরিয়ালও পেয়েছি কিন্তু সকালের ঝড়ে ঘাট উল্টে যাওয়ায় ফেরিতে উঠতে পারিনি। এখন কবে ঠিক হয় আর কবে ফেরিতে উঠতে পারবো তা জানা নেই।
ভোলার ইলিশা ফেরিঘাটের ইনচার্জ পারভেজ খান জানান, সকালের দিকে ঝড়ের কবলে পড়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলা অংশের ইলিশা ফেরিঘাটের একটি লো ওয়াটার এবং একটি হাইওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঘাট মেরামতের জন্য বিআইডব্লিটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।