ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার বছরের শিশু হত্যায় সৎ মা-বাব‌াসহ গ্রেফতার ৩

মঠবাড়িয়া (পিরাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ১ মে ২০২১
চার বছরের শিশু হত্যায় সৎ মা-বাব‌াসহ গ্রেফতার ৩
শিশু হানজালা ও তার বাবা-সৎ মা-চাচা

পিরোজপুরের মঠবাড়িয়ায় চার বছরের শিশু হানজালাকে হত্যার অভিযোগে বাবা নূর নবী জুয়েল, সৎ মা শাহানা বেগম ও চাচা বেল্লালকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে মামলা করেছেন নিহত হানজালার নানি হাসি বেগম।

গ্রেফতারকৃত নূর নবী জুয়েল মঠবাড়িয়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকার ইউসুফ মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, মা-বাবার বিচ্ছেদের পর নানির কাছেই বড় হয় শিশু হানজালা। গত ১৪ এপ্রিল তাকে বেড়াতে নিয়ে যান সৎ মা শাহানা বেগম। পরে শিশুটিকে অমানসিক নির্যাতন করা হয়। আহত অবস্থায় হানজালাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু বাবা ও সৎ মা শিশুটিকে বরিশাল না নিয়ে গোপনে স্থানীয় মা ও শিশু ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় ১৫ এপ্রিল সকালে হানজালাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে অ্যাম্বুলেন্সে করে শিশুটির লাশ গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফে‌লে রেখে পালিয়ে যান বাবা ও সৎ মা।

Advertisement

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, নিহত শিশুর বাবা, সৎ মা ও চাচাকে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!