রোববার দুপুর সাড়ে ১২টায় মেট্রোরেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ নিয়ে মোংলা বন্দরের ৭নং জেটিতে ভিড়েছে এ জাহাজটি। জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা ১১৯ মিটার দৈর্ঘ্যের জাহাজটি ২৬৭ মেট্রিকটন মালামাল নিয়ে নোঙর করে।
মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, করোনা মহামারিতেও ২৪ ঘণ্টা মোংলা বন্দরের কার্যক্রম চালু রেখেছি। দ্বিতীয় বারের মতো মেট্রোরেলের ৬টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে আরো ১৪৪টি বগি এ বন্দরে আমদানি ও খালাস হবে।
.png)
এর আগে, গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে ‘এসপিএম ব্যাংকক’ নামের বিদেশি জাহাজ। ওই সময় বন্দরে খালাস হওয়া ছয়টি বগি এরই মধ্যে নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ি পৌঁছেছে।
প্রসঙ্গত, বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।