ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিতু হত্যায় জড়িত বাবুল আক্তার: পিবিআই

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১২ মে ২০২১
মিতু হত্যায় জড়িত বাবুল আক্তার: পিবিআই
বাবুল আক্তার ও মিতু (ফাইল ছবি)

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বুধবার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান ও পুলিশের উপ-মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার।

তিনি বলেন, মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পিবিআই। পুরোনা মামলার চূড়ান্ত প্রতিবেদন আজই আদালতে দেয়া হবে। এরপর বাবুল আক্তারের বিরুদ্ধে নতুন করে হত্যা মামলার পর তাকে আদালতে তোলা হবে। মামলার বাদী হতে পারেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

Advertisement

এর আগে, মঙ্গলবার দুপুরে পিবিআই চট্টগ্রাম মহানগর কার্যালয়ে যান বাবুল আক্তার। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমাসহ পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!