ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিক-প্রেমিকার পলায়নে দুই পরিবারের তুলকালাম কাণ্ড, আহত ১৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ১৯ মে ২০২১
প্রেমিক-প্রেমিকার পলায়নে দুই পরিবারের তুলকালাম কাণ্ড, আহত ১৩
প্রতীকী ছবি

প্রেমের টানে বাড়ি থেকে পালিয়েছে প্রেমিক-প্রেমিকা। আর এ ঘটনা নিয়ে তোলপাড় লেগে গেছে দুই পরিবারের মধ্যে।

দুই পরিবারের সংঘর্ষের ফলশ্রুতিতে আহত হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার রাতে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুই পরিবারের মধ্যকার পাল্টাপাল্টি সংঘর্ষে আহত হয়েছেন ১৩ জন। এ ঘটনায় আহতদের মধ্যে অধিকাংশ জনকে স্থানীয় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামের জহুরুল ইসলাম রব্বেলের মেয়ে প্রাইভেট পড়ার নাম করে রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়। পরে তাকে খোঁজ করে না পেয়ে নুরনগর গ্রামের হিরো উদ্দিনের ছেলে তানভির আহম্মেদ রুহানকে সন্দেহ করে মেয়ের পরিবার।

ঘটনার এক পর্যায় বিভিন্ন মাধ্যমে তারা খোঁজ নিয়ে জানতে পারে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার সূত্র ধরে তারা এলাকা ছেড়ে পালিয়েছে। বিষয়টি নিয়ে মেয়ের পরিবারের লোকজন মঙ্গলবার সন্ধ্যায় হিরো উদ্দিনের বাড়িতে যায়। এ সময় উভয়ের মধ্যে কথা কাটা-কাটি এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। বুধবার পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!