[ দেশজুড়ে ]
পর্যটকদের হাতছানি দিচ্ছে নয়নাভিরাম কাঠেশ্বর
(ছবি: সংগৃহীত)
চারিদিকে চোখ ধাঁধাঁনো সবুজের সমারোহ। চিরসবুজের বুক চিরে বয়ে গেছে নদী ও খাল। সুন্দরবনের বুকের মধ্যে অপরূপ সৌন্দর্যের ডানা মেলে পর্যটকদের হাতছানি দেয় কাঠেশ্বর এলাকা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে কাঠেশ্বরের অবস্থান।
নয়নাভিরাম মায়াবী এই সুন্দরবন সকল পর্যটককে মন কেড়ে নেয় কলাগাছিয়া, দোবেকিসহ বেশ কিছু স্থান। সুন্দরবনের কাঠেশ্বর এলাকার সৌন্দর্য পর্যটকদের মন কাড়ে। দেশীয় বিভিন্ন প্রকার গাছে সাজানো নান্দনিক রূপে গড়ে উঠেছে এ স্পট। দেখলে মনে হয় গ্রামের কোনো বাগানবাড়ি। এখানে আছে আম, জাম, লেবু, ডালিম, নারকেল পেয়ারাসহ নানা গাছ। আছে সুন্দর একটি পুকুর।
সান বাঁধানো ঘাট। আছে ছোট একটি বন টহল ফাঁড়ি। মায়াবী হরিণ তো আছেই। সেই সঙ্গে বানরের দুষ্টমিও উপভোগ করা যায় এখানে। তাই এখানে আসলেই মনে হতে পারে-‘এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা-মাটি জলে ঝলমল করে লাবনী।’
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!