[ দেশজুড়ে ]
শাহজাদপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। রোববার উপজেলার বেলতৈল ইউপির গুপিনাথপুর গ্রামের ফসলি জমিতে এলাকাবাসী অর্ধগলিত এক যুবকের লাশ দেখতে পেয়ে শাহজাদপুর থানায় খবর দেয়।
খবর পেয়ে অতিরিক্ত এসপি (শাহজাদপুর সার্কেল) মো. হাসিবুল ইসলাম ও শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।
চারদিন আগে নিখোঁজ হওয়া আব্দুর রহমান উপজেলার চর-বেলতৈল গ্রামের শামসুল হকের ছেলে।
.png)
পরিবারের পক্ষ থেকে বলা হয় গত ১৯মে রাতে কে বা কারা ফোন করে ডেকে নিয়ে যায় আব্দুর রহমানকে। রাতে সে আর বাড়িতে ফিরে না আসায় আমরা গত ২০মে শাহজাদপুর থানায় একটি জিডি করি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। লাশটি নিখোঁজ হওয়া আব্দুর রহমানেরই। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!