ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাল পাড়তে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘণ্টাব্যাপী ঝুলল গাছি

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ১০ জুন ২০২১
তাল পাড়তে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘণ্টাব্যাপী ঝুলল গাছি
ঘটনাস্থলে উৎসুক জনতা

জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার দুপুরে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ নামে এক গাছির মৃত্যু হয়েছে। উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত আব্দুল আজিজ ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সুনছের শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানান যায়, আব্দুল আজিজ বৃহস্পতিবার দুপুরে বড়বাড়ীয়া গ্রামের মোজাম্মেল হোসেনের তালগাছে ওঠেন তাল পাড়তে। অসাবধানতাবশত তিনি এসটিডি বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। সেখানে বিদ্যুতায়িত হয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। সরিষাবাড়ী ও জামালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

Advertisement

জামালপুর জেলা ফায়ার স্টেশনের সহকারি পরিচালক মনিরউজ্জামান বলেন, কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় তাল পাড়তে গিয়ে এক গাছি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!