নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন পটিয়া উপজেলার দক্ষিণ মালিয়ারার নুরুল আমিনের ছেলে নুরুল আবছার।
আহতরা হলেন- সুমন চৌধুরী, রিটন দেব, রহমত আলী, ডেইজি সর্দার, রুবেল, সুমন দে, মো. ইদ্রিস, ইরফান, রিজিয়া বেগম, সোহাগ মিয়া, পিল্টু দাশ, কবির বিশ্বাস, বেলাল ও মুজিবুল্লাহ। এছাড়া বাকি একজনের নাম জানা যায়নি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, কলেজ বাজার এলাকায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে উল্টো দিকে চলে যায় শহর থেকে পটিয়াগামী একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর বাসের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত ও ১৬ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরো একজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।