ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেকুয়ায় বাসের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ২০ জুন ২০২১
পেকুয়ায় বাসের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১২
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম-পেকুয়া সড়কের বারবাকিয়ার কাদিমাকাটা সড়কের মাথায় সানলাইন পরিবহনের বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় নারীসহ ১২ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

নিহত বৃদ্ধ ছাবের আহমেদ কুতুবদিয়া উপজেলার বড়ঘুপ ইউপির উত্তর বড়ঘুপের শেয়ার উল্লাহর ছেলে। 

আহতরা হলেন, কুতুবদিয়ার নজির আহমেদের ছেলে জামাল হোসেন, জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ আজম, ওলামিয়ার ছেলে মোক্তার হোসেন,  নুরুল আলমের মেয়ে ফরিদা বেগম,  সিকদার পাড়ার আমিন উল্লাহর ছেলে মোহাম্মদ বাবু, রাহাজান পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সাজ্জাদ, কামাল হেসেনের ছেলে শহীদুল ইসলাম, গোয়াখালীর আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ বাদশা, সাতকানিয়ার হাফিজুর রহমানের ছেলে মাহমুদুল আক্তার, সিকদার পাড়ার আমিন উদ্দীনের স্ত্রী রওশন আরা, চকরিয়ার কৃষ্ণচন্দ্র নাথের ছেলে সাধন চন্দ্রনাথ ও কুতুবদিয়া লেম্সিখালীর জাবের আহমেদের ছেলে মামুনুর রসিদ।

Advertisement

আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আহত ৫ জন সাধন, রওশন আরা, সাজ্জাদ, বাবু ও ফরিদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পি পি কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাবের। 

হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া পুলিশ টিম প্রধান এসআই নাজমুল হোসেন ও পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!