[ দেশজুড়ে ]
ভ্রাম্যমাণ আদালতকে হয়রানি, জরিমানা দিয়ে পেলেন মুক্তি
দোকানের ভেতর থেকে বের হতেই ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন ব্যবসায়ী স্বপন মিয়া
কঠোর লকডাউন চলাকালীন ভ্রাম্যমাণ আদালতকে দেখে তড়িঘড়ি করে ভেতর থেকেই দোকানে তালা মেরে দেন রড-সিমেন্ট ব্যবসায়ী ও ইটভাটা মালিক স্বপন মিয়া। বিষয়টি টের পেয়ে বন্ধ দোকানের সামনেই দাঁড়িয়ে থেকে তাকে ডাকাডাকি করেন প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু তিনি চুপচাপ ভেতরে বসে থাকেন। অনেকক্ষণ পর বাইরে বের হলে তাকে আটক করে জরিমানা করা হয়।
শনিবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মধ্যবাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যবসায়ী স্বপন মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গৌরীপুরে ইউএনও হাসান মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ওই ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতকে দেখেই ভেতর থেকে দোকান বন্ধ করে দেন। এরপর অনেকক্ষণ ডাকাডাকি করলেও তিনি বের হন না। এক পর্যায়ে বাইরে বেরিয়ে এলে ভ্রাম্যমাণ আদালতকে হয়রানি করার অভিযোগে তাকে ১৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!