বৃহস্পতিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে আসা অপু-তিশা পরিবহন সাপ্টিবাড়ি বাজার অতিক্রম করার সময় বুড়িমারী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালক, হেলপারসহ ১০ জন গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
.png)
আদিতমারী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়েছে। স্থানীয়রা ভিড় করায় যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে যানজট স্বাভাবিক করা হয়েছে।