[ দেশজুড়ে ]
লরি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
দুর্ঘটনাস্থল-ছবি ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের সালেহ কার্পেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ঢাকামুখী মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
.png)
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মীর নজরুল ইসলাম বলেন, লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মহাসড়কের ওপর উল্টে যাওয়া লরিটি সরিয়ে নেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!